ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রচ্ছদ » শিক্ষাঙ্গন এর সকল সংবাদ (Page 49)

অবশেষে ছাড়া পেলেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২০
নানারকম বিভ্রান্তির পর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে [.....]

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের বৈঠক ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক ১৮ সেপ্টেম্বর ২০২০
করোনা মহামারীতে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে, কীভাবে নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত [.....]

বিশ্ববিদ্যালয়ে অনিয়ম করলে ছাড় নয়: ইউজিসি চেয়ারম্যানপাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের আইন ও নিয়মের মধ্যে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন, অনিয়ম করলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ২০২০-২০২১ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইউজিসি চেয়ার‌ম্যান বলেন, ইউজিসি’র কাজই হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আইন-কানুন যথাযথভাবে পালন হচ্ছে কি না তা খতিয়ে দেখা। আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নিয়মের মধ্যে থেকেই সব কাজ করতে হবে। যেকোনো ধরনের অনিয়মে ইউজিসি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে। সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় ইউজিসি ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এপিএ চুক্তি স্বাক্ষর করেছে। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনায়ন, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়। ভার্চুয়াল প্লাটফর্মে দেওয়া বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ে নানা রকম চাপ থাকে। চাপে নত হয়ে যদি কেউ আইন অমান্য করেন বা অনিয়ম করেন তাহলে তিনি ছাড় পাবেন না। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি উপাচার্য ও রেজিস্ট্রারদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদোন্নতি, আর্থিকসহ বিভিন্ন বিষয়ে বিদ্যমান আইন ও নিয়ম মেনে কাজ সম্পাদন করার অনুরোধ জানান। অধ্যাপক শহীদুল্লাহ বলেন, করোনা পরবর্তীতে প্রয়োজনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অডিট পরিচালনা করা হবে। এতে কোনো ধরনের আর্থিক বিশৃঙ্খলা বা অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপাচার্যদের আইনসম্মতভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, মেয়াদের শেষ সময়ে আপনারা নিয়োগসহ বিভিন্ন বিষয়ে সচেতন থাকবেন। আপনাদের কাজের কারণে নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্যরা যেন কোনো ধরনের বিপদে না পড়েন সেদিকে খেয়াল রাখবেন। নিয়মের ভিত্তিতেই আপনারা প্রশাসনিক ও একাডেমিক পরিবেশ ভালো করার চেষ্টা করবেন। অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ এবং অধ্যাপক ড. মো. আবু তাহের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। ইউজিসি’র পক্ষে তিনি এবং বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারবৃন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২০
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের আইন ও নিয়মের মধ্যে কাজ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় [.....]

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২০
কোভিড-১৯ পরিস্থিতির কারণে এ বছর ৮ম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও মাদ্রাসা বোর্ডের [.....]

এসএসসি-এইচএসসি পেছাতে পারে

নিজস্ব প্রতিবেদক ১৪ সেপ্টেম্বর ২০২০
আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে। করোনা পরিস্থিতির কারণে স্কুল-কলেজে লেখাপড়া না [.....]

একাদশে অনলাইনে ক্লাস অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক ১৩ সেপ্টেম্বর ২০২০
কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর রোববার শেষ দফায় ফল প্রকাশ হয়েছে। নতুন উত্তীর্ণরা আগামী ১৭ [.....]

‘র‌্যাগ-ডে নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে’

নিজস্ব প্রতিবেদক ০৩ সেপ্টেম্বর ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধের ব্যাপারে ভুল-বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। [.....]

জেএসসি-জেডিসির পরিবর্তে নিজ নিজ বিদ্যালয়ে মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক ০২ সেপ্টেম্বর ২০২০
করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে কেন্দ্রীয়ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। তবে বিকল্প হিসেবে এবার অষ্টম [.....]

শাবিতে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত আইসোলেশন কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক ৩১ আগস্ট ২০২০
প্রতিষ্ঠান খোলার পর করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের জন্য [.....]

একাদশ শ্রেণিতে ভর্তি: সুযোগ না পাওয়া শিক্ষার্থীকে ফের আবেদন করতে হবে

নিজস্ব প্রতিবেদক ২৯ আগস্ট ২০২০
একাদশ শ্রেণিতে পছন্দের কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আরও ২ দিন অপেক্ষা করতে হবে। পছন্দের কলেজ [.....]