দেশের বাজারে টানা দু’দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম বেড়েছে ৬ হাজার ৫৯০ টাকা। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, গতকাল বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
সর্বশেষ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি গহনার দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ঠিক করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ঠিক করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে ২ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়। ওই সময়ে ২১ ক্যারেটের এক ভরি গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা ঠিক করা হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা। আজ দুপুর ১টা ৪৪ মিনিট পর্যন্ত এই দামেই গহনা বিক্রি হয়।
স্বর্ণের দাম বাড়লেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।