উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তরুণ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের দখলে। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে করা গোলটি তাকে এই কীর্তির মালিক বানিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ১৯ বছর বয়সী ইয়ামাল।
ওই গোলের সুবাদে প্রতিযোগিতাটিতে তরুণ বয়সে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৪-তে। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি তরুণ বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১৩ গোল করেছিলেন।
ইয়ামালের ১৪তম গোলের মধ্য দিয়েই এবার তাকে ছাড়িয়ে গেলেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। মাঠে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি, আর এই কীর্তি তার নামের পাশে যোগ করল আরও এক অধ্যায়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। তরুণ বয়সে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা ছিল ১০।