তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় সম্মেলনস্থলে বৈঠকটি শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে দুই নেতার আলোচনা।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তাঁরা।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।