ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা

দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের গহনার ভরিপ্রতি দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাব করা হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের ক্ষেত্রে এই দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।