ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমন ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা কেজিতে কিনবে সরকার

চলতি ২০২৬ আমন মৌসুমে সরকার প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা ও আতপ চাল ৪৮ টাকায় কিনবে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ দাম নির্ধারণ করা হয়।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে ধান-চাল ও গম কেনা নিয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সরকারি এই দাম নির্ধারণ করা হয়। পরে এক ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

সরকার চলতি আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে বলে জানান খাদ্যমন্ত্রী।

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এই সংগ্রহ চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া ১ ডিসেম্বর শুরু হয়ে আমন চাল সংগ্রহ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।