ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নুর মানেই বারুদ, মন্তব্য প্রধানমন্ত্রীর সহকারী রাশেদের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ভিপি নুর মানেই একটা বারুদ। শুক্রবার নিজ ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে তেজস্বী ভাব থাকতে হয়। তার দাবি, জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন নেতা নেই। রাশেদ খাঁনের ভাষ্য, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়।

পোস্টে তিনি আরও বলেন, ‘গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না’।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর এলাকায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ সরকারে যাওয়ার কারণে নমনীয় হয়েছিল, তবে বৃহস্পতিবার আবারও তেজস্বী রূপ দেখা গেছে।

রাশেদ খাঁন বলেন, ‘ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে’।
—