রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার দিবাগত রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
তবে কোন মামলায় সাবেক এই মেজরকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।