ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, পুড়েছে বসতঘর ও দোকান

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার নামে এক বাসিন্দা প্রাণ হারিয়েছেন। রোববার ভোরের এই আগুনে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে বস্তি এলাকায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কর্মীদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে নিহত শাহরিয়ার ওই বস্তিরই বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।