ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রটকে অবরুদ্ধ করে পাঁচ আসামী ছিনিয়ে নিলেন ভাইস চেয়ারম্যানের স্বামী

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় আট ব্যক্তিকে আটক করেন উপজেলা ভূমি কার্যালযের সহকারি কমিশনার । ভ্রাম্যমান আদালতের ওই নির্বাহী ম্যাজিষ্টেটকে অবরুদ্ধ করে আটক পাঁচ আসামীকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে নড়িয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, নড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও নড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যনের স্বামী মোস্তফা সিকদারে বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তার ভাই সুমন সিকদাকরকে আটক করেছেন।

নড়িয়া থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নড়িয়ার পদ্মা নদী থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার। তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তারের স্বামী। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্টেট ও নড়িয়া উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার রাশেদুজ্জামান ওই খননযন্ত্রটি জব্দ করেন। সেখানে বালু উত্তোলনে জরিত আট ব্যক্তিকে আটক করেন। দুপুর আড়াইটার দিকে আসামীদের নিয়ে ভ্রাম্যমান আদালতের দল নড়িয়া লঞ্চঘাট এলাকায় পৌছলে মোস্তাফা সিকদার ও তার ভাই সুমন সিকদারের নেতৃত্বে তার সমর্থরা ভ্রাম্যমান আদালতের ওই দলকে অবরুদ্ধ করে পাঁচ আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিষ্টেট মোস্তফা সিকদারকে গ্রেপ্তারের নির্দেশ দিলে সে দৌঁড়ে পালায়। তখন পুলিশ তার ভাই সুমন সিকদারকে আটক করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নড়িয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, ভাঙন ঠেকাতে নড়িয়া লঞ্চঘাট এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ওই ঠিকাদারি কাজটি করছেন মোস্তফা সিকদার। তিনি ওই কাজে ব্যবহারের বালু অবৈধভাবে পদ্মা নদী থেকে উত্তোলন করছিলেন।

মোস্তফা সিকদারের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার স্ত্রী নড়িয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার স্বামী অবৈধভাবে বালু উত্তোলনের সাথে যুক্ত নয়। তিনি নড়িয়া লঞ্চঘাট এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলানোর কাজ করছেন। তখন সেখানে হৈচৈ দেখে এগিয়ে যান। ওই সময় এসিল্যান্ড তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলে সে দৌঁড়ে পালায়।

নিবার্হী ম্যাজিষ্টেট ও উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার রাশেদুজ্জামান বলেন, নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন করার সময় একটি খনন যন্ত্র জব্দ করি। এ কাজে যুক্ত থাকার অভিযোগে আটজনকে আটক করি। স্থানীয় এ আওয়ামী লীগ নেতা ওই খনন যন্ত্র ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়। সে বার বার পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের রেফারেন্স দিচ্ছিলেন আর আমাদের উপর চাপ প্রয়োগ করছিলেন। পরবর্তিতে তাকে আটক করার নির্দেশ দিলে সে পালায়। তার বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলা করা হবে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বলেন, সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আর ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।