ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় কোন্দল, বিজয় দিবসের অনুষ্ঠানে ভাঙচুর

বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে হামলা করেছে দুর্বৃত্তরা। ভাংচুর করা হয় সভার চেয়ার, টেবিল ও স্টেজ এছাড়া বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ছিড়ে ফেলা হয়।

সোমবার সকাল ৯টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম।

পরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে সংবর্ধনা নিতে আসা মুক্তিযোদ্ধারা।

এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম জানান, দলীয় কোন্দলের জেরে আওয়ামী লীগেরই এক নেতার আদেশে এই হামলা করা হয়েছে। এ ঘটনায় জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি গুড়িয়ে দিয়েছে তারা হল প্রকৃত রাজাকার। প্রশাসনের কাছে দাবি যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, হামলার ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।