শরীয়তপুর জেলা পুলিশের গত ডিসেম্বর মাসের মাসিক অপরাধ সভা ১৩ জানুয়ারি সোমবার পুলিশ সুপারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুরের নবাগত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন ও জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, শরীয়তপুরের বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরাধ ও মাদকবিরোধী দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নবাগত পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান।
সভার শেষে শরীয়তপুর জেলার ডিসেম্বর/২০১৯ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ,শ্রেষ্ঠ এসআই,শ্রেষ্ঠ এএসআই,শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারদের পুরস্কৃত করেন,শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম,অফিসার ইনচার্জ,ভেদরগঞ্জ থানা,শরীয়তপুর। শ্রেষ্ঠ এসআই/(নিঃ)রিপন নাগ,নড়িয়া থানা,শরীয়তপুর। শ্রেষ্ঠ এএসআই/(নিঃ)মোঃ আতিকুল ইসলাম,জাজিরা থানা,শরীয়তপুর। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই/(নিঃ)মোঃ বাদল তালুকদার,জাজিরা থানা,শরীয়তপুর।
শরীয়তপুর জেলা পুলিশের ডিসেম্বর/২০১৯ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান নিম্নে: ডিসেম্বর/২০১৯ খ্রিঃ মাসের সর্বমোট রুজুকৃত মামলা-৮৪ টি,সর্বমোট গ্রেফতারকৃত আসামীর সংখ্যা-৩৪০ জন,সর্বমোট যানবাহনের জরিমানা আদায়- ৪৯,৮৫০/- টাকা এবং সর্বমোট-৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০২ গ্রাম গাজা উদ্ধার।