ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর ম্যানেজিং কমিটির সভাপতি স্বামীর বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ

শরীয়তপুর ন‌ড়িয়া উপজেলার নশাসন ইউনিয়‌নের ৮৮নং ডগ্রী মাদবর কা‌ন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে দোকানঘর তৈরি করার অভি‌যোগ উঠে‌ছে। ‌দোকানঘর‌টি তুল‌ছেন বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপতি সান‌জিদা তালুকদার ডা‌লিয়ার স্বামী নশাসন ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম্যান অধ্যক্ষ দে‌লোয়ার হো‌সেন তালুকদার।

এ ব্যাপারে জ‌মির প‌রিমান, সীমানা নির্ধার‌ণ এবং ক‌তিপয় ক্ষতাশীন ব্য‌ক্তির কাজ থে‌কে জ‌মি পাওয়ার জন্য বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুস সালাম তালুকদার ন‌ড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ২০১৫ সা‌লে ২৫ ন‌ভেম্বর লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু লিখিত আবেদন দি‌য়ে এখন পর্যন্ত কোন সমাধান হয়‌নি।

লিখিত অভিযোগ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, ১৯৭৪ সালে মাদবর কা‌ন্দি গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় হা‌জি আদম আলী মাদবর, মো. আলী মাদবর, আব্দুল আজিজ মাদবর, আব্দুল হা‌মেদ মাদবর, কামাল মাদবর, ইয়া‌সিন মাদবর, জয়নাল মাদবর মি‌লে ৪০ শতাংশ জমি দান করেন। সেখানে ছোট এক‌টি খেলার মাঠ র‌য়ে‌ছে, যেখান খেলাধুলা করে আসছে বিদ্যাল‌য়ের শিক্ষার্থীরা। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০। কিন্তু বর্তমা‌নে ক‌তিপয় ক্ষতাশীন ব্য‌ক্তিরা জ‌মি দখল করার পর বিদ্যাল‌য়ে অব‌শিষ্ট জ‌মি র‌য়ে‌ছে ২৭ দশ‌মিক ৫৫ শতাংশ। আর বিদ্যাল‌য়ের পা‌শের সড়‌ক ঘে‌ষে বিদ্যাল‌য়ের জ‌মি‌তে বেশ ক‌য়েক‌টি দোকানঘর ক‌রে ভাড়া দেওয়ারও অভি‌যোগ র‌য়ে‌ছে।

‌বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক আবদুস সালাম তালুকদার ব‌লেন, বিদ্যাল‌য়ের মোট ৪০ শতাংশ জ‌মি। সাম‌নের সড়‌কে বিদ্যাল‌য়ের কিছু জ‌মি গে‌ছে। জ‌মির প‌রিমান, সীমানা নির্ধার‌ণ এবং ক‌তিপয় ক্ষতাশীন ব্য‌ক্তি বিদ্যাল‌য়ের জ‌মি অবৈধভা‌বে দখল ক‌রে দোকানঘর তুলে‌ছে, ওই জ‌মি পাওয়ার জন্য ন‌ড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ২০১৫ সা‌লে ২৫ ন‌ভেম্বর লিখিত আবেদ‌ন ক‌রে জানিয়ে‌ছিলাম। কিন্তু লিখিত আবেদন দি‌য়ে এখন পর্যন্ত কোন সমাধান পাই‌নি।

‌তি‌নি বলেন, বিদ্যাল‌য়ের যে নতুন ভবন করা হ‌য়ে‌ছে সেখা‌নে দে‌লোয়ার হো‌সেন তালুকদারের চার‌টি দোকান ছিল। ভবন করার জন্য দোকানগু‌লো ভে‌ঙে দেয়া হয়। প‌শ্চিম-উত্তর কোনাটায় ৭ বছর আগে ‘বঙ্গবন্ধু স্মৃ‌তি পাঠাগার’ নাম ক‌রে এক‌টি ভব‌নে এলাকার আওয়ামী লী‌গের নেতাকর্মীরা বস‌তো। সেই ভব‌নে তিন-চার‌দিন যাবত দোকান করার জন্য সংস্কার কাজ চল‌ছে।
সান‌জিদা তালুকদার ডা‌লিয়ার স্বামী দে‌লোয়ার হো‌সেন তালুকদার বলেন, জ‌মি‌টি হ‌চ্ছে সড়ক ও জনপ‌দের বিদ্যাল‌য়ের না। ডগ্রী বাজা‌রের দোকানগু‌লো অনেক বছর আগেই উঠে‌ছে। য‌ারা দোকান ক‌রে‌ছে, পরব‌র্তি‌তে তা‌দের না‌মেই জ‌মিগু‌লো রেকর্ড হ‌য়ে‌ছে। পাঁচ বছর আগেও এই জ‌মি নি‌য়ে বিদ্যাল‌য়ের কর্তৃপক্ষ মামলা ক‌রে‌ছিল। মামলায় বিদ্যাল‌য় জ‌মি পায়‌নি। আমি যেখা‌নে দোকানঘর কর‌ছি এটা বিদ্যাল‌য়ের না, বঙ্গবন্ধু স্মৃ‌তি পাঠাগা‌রেরও না । বিদ্যালয়ের জমিতে ঘর তু‌লিনি। আমার ব্য‌ক্তিগত জ‌মি‌তে দোকানঘর তুল‌ছি। দখল সূ‌ত্রে আমি মা‌লিক।

‌দোকানঘর ভাড়া নেয়া সে‌কেন্দার দেওয়ান মোবাইল ফো‌নে ব‌লেন, আ‌মি নশাসন ইউনিয়‌নের সা‌বেক চেয়ারম্যান দে‌লোয়ার হো‌সেন তালুকদারের কাছ থে‌কে ওই দোকান‌টি ভাড়া নি‌য়ে‌ছি। খুব শিগ্রই ব্যবসার জন্য দোকান চালু কর‌বো।

ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি সান‌জিদা তালুকদার ডা‌লিয়া ব‌লেন, জ‌মি বিদ্যাল‌য়ের কি না আমার জানা নেই। বিস্তা‌রিত যেনে যানা‌বো।

‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ব‌লেন, এ ব্যাপা‌রে আমি শুনে‌ছি। ত‌বে দে‌লোয়ার হো‌সেন তালুকদার কোন ধর‌নের লোক সবাই জানে। বিদ্যালয়ের জমিতে দোকানঘর নির্মাণ করা সম্পূন্ন অপরাধ ও বেআই‌নী । আ‌মি ন‌ড়িয়া উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসক স্যা‌রের সা‌থে কথা ব‌লে আইনগত ব্যবস্থা নেব।

ন‌ড়িয়া উপজেলা নির্বা‌হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ‌মো. মাহবুর রহমান শেখ ব‌লেন, বিদ্যালয়‌টির ‌বিষয়‌টি জানলাম । খোঁজ নি‌য়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।