ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে দুই ইটভাটা‌কে ৪৫ হাজার টাকা জ‌রিমানা

শরীয়তপু‌রে ইটের পরিমাপে কারচুপির প্রতিরোধকল্পে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং অভিযান পরিচালনা ক‌রে দুই ইটভাটার মা‌লিক‌কে ৪৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হ‌য়ে‌ছে। বুধবার (১৫ জানুয়া‌রি) দুপু‌র সা‌ড়ে ১২টার দি‌কে শরীয়তপুর সদর উপজেলার চরপাতানিধি ও রাজগঞ্জ এলাকার দু‌টি ইট ভাটায় এ জ‌রিমানা করা হয়।

জ‌রিমানা করা ইটভাটাগু‌লো হ‌লো- মেসার্স খান ব্রিকস-৪ ও মেসার্স হিরা ব্রিকস ।

শরীয়তপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সুজন কাজী ব‌লেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, শরীয়তপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি কাজী আবু তাহের ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক ( উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম। অভিযানে বিভিন্ন ভাটাসমুহে ইটের দৈর্ঘ্য ও প্রস্থ সঠিক পরিমাপে পাওয়া গেলেও মেসার্স খান ব্রিকস-৪ এবং মেসার্স হিরা ব্রিকস ইটের পুরুত্ব কম হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক দুই‌টি ভাটা‌কে ৪৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। উভয় প্রতিষ্ঠানকে আগামী ২৩ জানুয়া‌রির মধ্যে কৃত ত্রুটি সংশোধনের নির্দেশ প্রদান করা হয়। উল্লেখ্য, BSTI কর্তৃক প্রণীত BDS 208:2009 অনুযায়ী একটি আদর্শ ইটের পুরুত্ব হবে ৭ সে. মি.। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ দি‌কে গতকাল মঙ্গলবার (১৪ জানুয়া‌রি) বি‌কে‌লে সদর উপ‌জেলার মেসার্স কেবিএম ব্রিক্সকে ইটের পুরুত্ব কম দেয়ার মাধ্যমে ভোক্তাদের ঠকানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত প্রতিষ্ঠানকে আগামী ২২ জানুয়া‌রির মধ্যে সঠিক সাইজের ইট তৈরির সকল ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম।