ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরের কাচিকাটা ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল হাশেম দেওয়ানের ইন্তেকাল

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা কাচিকাটা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মাস্টার আবুল হাসেম দেওয়ান বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছন। তিনি শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান এবং রাজনীতিতে মাননীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র অনুপ্রেরণাদানকারী। পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, নাহিম রাজ্জাক এমপি, পারভিন হক সিকদার এমপি, জেলা পরিষদ, জেলা প্রশাসন ও উপজেলা পরিষদ সহ জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ মাস্টার আবুল হাসেম দেওয়ান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া ও প্রার্থনা কামনা করেন।