মাদারীপুরের কালকিনিতে ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর ও দুইটি রান্নঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে করে প্রায় ১০লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। আজ শুক্রবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে রান্নাঘর থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
জানা যায়, উপজেলার লক্ষীপুর এলাকার সূর্যমনি গ্রামের কৃষক আনোয়ার ঢালীর রান্নাঘর থেকে প্রথমে আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তে মধ্যে ছরিয়ে পরে। আগুনের লেলিহান শিখা দেখে স্তানীয় এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
কৌশলে গ্রাহককে জিম্মি করে কোটিপতি ইভ্যালি ১৯৯৫ কেজি খিচুড়ি রান্না করে বিশ্ব রেকর্ড সকল রাজকীয় দায়িত্ব ছাড়লেন প্রিন্স হ্যারি ও মেগান, আহত হয়েছে রাজপরিবার, জানালো বাকিংহাম প্যালেস
কিন্তু ততক্ষণে আনোয়ার ঢালীর বসতঘর, একটি রান্নাঘর ও একই বাড়ির মান্নান ঢালীর বসতঘর ও তার একটি রান্নাঘরসহ ৪টি ঘর পুরে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ১০লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এদিকে বসতঘর হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছেন। ভূক্তভোগী আনোয়ার ঢালী বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো।