ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ এলিফ্যান্ট রোডে ছয়তলা ভবনে আগুন

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর কালা মিয়া জানান, বিকাল ৩টা ১৮ মিনিটের দিকে ভবনের নীচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।