ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে করোনাভাইরাসের পরীক্ষা শুরু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনাভাইরাস পরীক্ষা বৃহস্পতিবার শুরু হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, শুরুর দিনই করোনা ইউনিটে ভর্তি দুজন রোগীর নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।

করোনার পরীক্ষা শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাসও।

এদিকে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৩ হাজার ২৮১ জনকে কোয়ারেন্টইনে পাঠানো হয়েছিল। যাদের মধ্যে এ পর্যন্ত মোট ৩ হাজার ২০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।