করোনা দুর্যোগে মাদরীপুরে রাজৈর আল-ইহদা ফাউন্ডেশনের অভিনব উদ্যোগ গ্রহণ করেছে।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট দূর্যোগময় পরিস্থিতিতে ২২ এপ্রিল রাজৈর উপজেলা সদরের বিভিন্ন স্থানে ঘুরেঘুরে এই অভিনব কাজগুলো করেছেন।
কাজগুলোর মধ্যে ছিল করোনা মোকাবেলায় দায়িত্বরত পুলিশ, আনসার ও নিরাপত্তা কর্মীসহ ছিন্নমূল মানুষদেরকে উদ্দেশ্যে।
‘ভালোবাসার দস্তরখান’ শ্লোগানে নিয়মিত চা, গরমপানি, ঠান্ডা পানি, কলা, ডিম, বিস্কুট ইত্যাদি দিয়ে আপ্যায়ন করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ আল-ইহদা ফাউন্ডেশন’।
এই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মধ্যে প্রায় সকলেই তরুণ, যারা দেশের বিভিন্ন কওমি মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।
খোঁজ নিয়ে জানা যায়- ‘আল-ইহদা ফাউন্ডেশন’র সভাপতি মুহাম্মাদউল্লাহ ফাহমি’র প্রচেষ্টায় বিভিন্ন ব্যক্তি ও বন্ধু-বান্ধবের সহোযোগিতায় এ অভিনব উদ্যোগ গ্রহণ করেন।
ইতিমধ্যেই এ সংগঠনটি আরোকিছু সেবামূলক কার্যক্রম চালু করেছে। যেমন: অতিরিক্ত কোন চার্জ ছাড়াই বাজারমূল্যে বাড়িতে বাড়িতে জরুরী পণ্য সরবরাহ করেন।
এছাড়া ঔষধ সরবরাহ, হঠাৎ অসুস্থ রোগীদের জরুরী হাসপাতালে আনতে সহযোগিতা করা।
কর্মহীন অথচ ত্রাণ গ্রহণে অনভ্যস্ত ব্যক্তিদের মাঝে ‘নুসরান ফান্ড’র অধীনে করজে হাসানাহ তথা সুদ মুক্ত ঋণ প্রদান ইত্যাদি এবং ১০০ শত পরিবারের মধ্য খাদ্য সহায়তা প্রদান করেছেন।