মাদারীপুরে করোনা পরিস্থিতিতে লকডাউন মানাতে প্রত্যন্ত গ্রামাঞ্চলে টহল দিচ্ছিল পুলিশের একদল সদস্য।
২১ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী বাজারের নিকটে রাজৈরের দিক থেক আসা একটি মোটরসাইকেলকে টহলরত পুলিশ থামতে বললে দুই চালক ও আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে এলাকাবাসী তাদের ধরে ফেলে। এ সময় তাদের তল্লাসী করে ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর থানার এসআই শুক্কুর আলী জানান, সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ত্রিভাগদী বাজারে থেকে মিলন মুন্সী (৩২) ও মওদুদ হাওলাদার (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২:শ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
আটককৃত মিলন মুন্সী পাশের শিবচর উপজেলার শেখপুর গ্রামের শামসুদ্দিন মুন্সীর ছেলে এবং মওদুদ হাওলাদার সদর উপজেলার দুধখালী ইউনিয়নের কালু হাওলাদারের ছেলে।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের একটি বিশেষ টহল দলের হাতে ইয়াবাসহ আটক হওয়া ওই দুই মাদক বিক্রেতাকে দুটি মোবাইল ও মোটরসাইকেলসহ সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।