ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠর অবস্থানে মাদারীপুর ভোক্তা অধিদপ্তর

২৫ শে এপ্রিল শনিবার প্রথম রমজান থেকেই রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অন্যবারের মতো প্রস্তুত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ।

প্রয়োজনীয় সব ধরনের পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মুনাফালোভী ব্যবসায়ীদের অপতৎপরতা, কৃত্রিম সংকট সৃষ্টির পায়তাঁরা ও অবৈধ মজুত রোধে প্রস্তুতি নিতে শুরু করেছে সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, মাদারীপুরের সরকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানিয়েছেন, রোজায় প্রয়োজনীয় পণ্যসামগ্রী—বিশেষ করে চিনি, ডাল, ছোলা, ভোজ্যতেল, পেঁয়াজ, খেজুরসহ প্রয়োজনীয় সব ধরনের পণ্যের সঠিক দামে ভোক্তার পেতেপারে এজন্য তাহারা প্রথম রমজান থেকে মাদারীপুরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে তাদের এই অভিযান রমজানের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।

রাজৈর পৌরসভার মেয়র শামিম নেওয়াজ মুন্সী বলেন, দেশের এই করুন অবস্থায় বিশেষ করে রমজানকে উপলক্ষকরে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য যাতে বৃদ্ধি নাকরতে পারে সেদিকে আমাদের সতর্ক আছি।

এদিকে, মাদারীপুরের চরমুগুরীয়া বাজার ও রাজৈরের টেকেরহাট পাইকারি ব্যবসায়ী রফিকুল ইসলাম ও পরিতোশ জানান, রোজা উপলক্ষে সব পণ্যেরই চাহিদা বাড়ে। তবে এখন পর্যন্ত কোনও পণ্যের ঘাটতি নেই। রোজার সময় পণ্যের সরবরাহও বাড়ে। এবারও এর ব্যাতিক্রম হবে না ।