ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৫ আসনের এমপি হাবীবুর রহমান মোল্লা মারা গেছেন

ঢাকা-৫ আসনের এমপি হাবীবুর রহমান মোল্লা বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।

তার জামাতা জামাল উদ্দিন জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাবীবুর রহমান মোল্লা শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যোগ করেন তিনি।