ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ বীর মুক্তিযোদ্ধাকে হারাল, হাবীবুরের মৃত্যুতে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সংসদ সদস্য (ঢাকা-৫ আসন) ও মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান মোল্লার মৃত্যুতে বুধবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সাথে স্বাধীনতা এবং রাজনীতিতে হাবীবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।

‘তার মৃত্যুতে দেশ ও জাতি এক বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল,’ বলেন তিনি।

শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা-৫ আসন থেকে তিন বারের নির্বাচিত সংসদ সদস্য (এমপি) হাবীবুর রহমান মোল্লা বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।