ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কোভিট-১৯ বুথ উদ্বোধন

দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কোভিট-১৯ বুথ উদ্বোধন
দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কোভিট-১৯ বুথ উদ্বোধন

দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণের নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে দিনাজপুর সদর উপজেলার উপশহরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সদর দিনাজপুর প্রাঙ্গণে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক পুলহাট শাখার সহায়তায় স্থাপিত কোভিড-১৯ নমুনা সংগ্রহের বুথের ফিতা কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল কুদ্দুছ।

উক্ত উদ্বোধন শেষে সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল আব্দুল কুদ্দুছ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরোজ উল্ল্যাহ এর হাতে পিপিই, মাষ্কসহ অন্যান্য স্বাস্থ্য সামগ্রী তুলে দেন এনআরবিসি ব্যাংক পুলহাট শাখার ব্যাবস্থাপক আলহাজ্ব মনিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরোজ উল্ল্যাহ, ডা: শাহ মোঃ এজাজ উল হক, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস,এনআরবিসি ব্যাংক পুলহাট শাখার ব্যাবস্থাপক আলহাজ্ব মনিবর রহমান, ম্যানেজার অপারেশন একে এম মঞ্জুরুল আলমসন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।