বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সারাদেশে মহাসংকটে পড়েছে নিন্ম ও মধ্যবিত্ত আয়ের মানুষ। কারণ করোনার কারণে মানুষ কাজে যেতে পারছে না।
অনেকের আয়ও বন্ধ হয়ে গেছে। জমানো অর্থ দিয়ে সংসার চালাচ্ছেন কেউ কেউ। তবে মানুষের সংকটময় পরিস্থিতিতে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছে সাধারণ মানুষ। ঠিক তেমনিই ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই শ্লোগানকে বুকে ধারন করে আসন্ন পৌর সভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কালকিনি উপজেলা আওয়ামীলীগের সফল সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠুর উদ্যোগে পৌরসভার বিভিন্ন গ্রামের কর্মহীন প্রায় ২’হাজার পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরন করেছেন।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তার কর্মি সমর্থকেরা। তার সমর্থক পৌর আওয়ামীলীগের সাস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আলী হোসেন বলেন, করোনার কারণে গ্রামের মানুষের আয় বন্ধ হয়ে গেছে। সংক্রমণ এড়াতে ঘরবন্দী থাকতে গিয়ে খাদ্য সংকটে পড়েছেন তারা। তাই আওয়ামীলীগ নেতা সোহেল রানা মিঠু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। খাদ্য সহায়তার পাশাপাশি আসন্ন ঈদের জন্য ঈদসামগ্রীও পৌঁছে দিয়েছে।
সোহেল রানা মিঠু সাংবাদিকদের বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পৌর এলাকার মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিতে পেরেছি। ‘করোনা মোকাবিলায় আমি শুরু থেকে এ গ্রামের মানুষকে সচেতন করার জন্য সব কিছু করছি। ত্রাণ বিতরণ করেছি। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছি। তিনি আরো জানান, কয়েক ধাপে প্রায় ২’হাজার অসহায়, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার দিয়েছি। গ্রামের খেঁটে খাওয়া মানুষ করোনার কারণে ঘরবন্দী হয়ে পড়েছে। তাদের এখন কোনো আয় নেই। বড় সংকটে রয়েছে মানুষ। তাদের সংকটময় মূহুর্তে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। যতদিন প্রয়োজন, ততদিন মানুষের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। তবে আমরা সবাই মিলে এই মহামারি জয় করবো ইনশাল্লাহ।’