ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে গৃহবধূর লাশ, স্বামী আটক

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামের নদীর পাড় ( খেয়াঘাট) থেকে গৃহবধূ শারমিন আক্তার (২০) এর লাশ ২৩শে মে শনিবার দুপুর ১টায় উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিত হত্যা তাই সন্দেহ বাজন স্বামী আকাশ শেখকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গতকাল শুক্রবার সকালে ঈদের কেনাকাটার জহন্য বাপের বাড়ি শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি থেকে শারমিন রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল শশুর বাড়ি পাঠিয়ে দেয় পরিবারের লোকজন কিন্তু শ্বশুরবাড়ি খোঁজ নিলে শারমিন এর সন্ধান পাওয়া যায়নি ।

অনেক খোঁজাখুঁজির পরে পরিবারের লোকজন স্থানীয়ভাবে জানতে পারে কুমার নদীর তীরে একটি লাশ পাওয়া গেছে ঘটনাস্থলে এসে পরিবারের লোক শনাক্ত করে এটা শারমিনের লাশ।

শারমীন আক্তার জেলার শিবচর উপজেলা নিলখী ইউনিয়নের চরকামারকান্দির আয়নাল ভুইয়ার মেয়ে ও রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পশ্চিম স্বরমঙ্গলের শাহ জালাল শেখের ছেলে আকাশ শেখের সাথে গতবছর বিয়ে হয়।

এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ খোন্দকার শওকত জাহান জানান, লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠিয়ে দিয়েছি এবং স্বামী অাকাশ শেখকে জিজ্ঞাসা বাদের জন্য অাটক করা হয়েছে।