র্যাব-৮ বরিশালের একটি দলের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ২৫ মে মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে ৩জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার করল্যাছড়ি বাজারপাড়া এলাকার ইদ্রিস মিয়া পূত্র মোঃ খানজাহান আলী(২৫), মোঃ আব্দুলমালেক(২৮) ও কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মোঃ জসিম মিয়ার পূত্র মোঃ জনি(২৪) ।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল হতে মাদক দ্রব্য সংগ্রহ করে মাদারীপুর জেলার শিবচর থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতাও অপারেশন পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল ২৫ মে ২০২০ তারিখ মাদারীপুর জেলার শিবচরথানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে আনুমানিক রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার শিবচর থানাধীন কাঠালবাড়ী সাকিনস্থ পদ্মা সেতুগামী রোড হইতে কাঠালবাড়ী ঘাট গামী রাস্তার উপর কিছুব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি কৌশলগত ভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়েপালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৩(তিন) জন ব্যক্তিকেআটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম
খাগড়াছড়ি ও কুমিল্লা থেকেমাদক বিক্রির জন্য তারা উক্ত এলাকায় আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবেেদ স্বীকার করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃতআসামীদের নিকট থেকে সর্বমোট ১৫শ’৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারকরা হয়েছে।