ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ফেরত যাত্রীদের বিক্ষোভ, দমদম বিমানবন্দরে উত্তেজনা

লকডাউনে বাংলাদেশে আটকে পড়া বেশ কিছু মানুষ আজ বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছান। এরপরই নিজেদের খরচে তাঁদের চৌদ্দ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে জেনে তাঁদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বিমানবন্দরেই তাঁরা বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন।