ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুর র‌্যাব সদস্যরা গাঁজাসহ ১জন নারীকে আটক করেছে

মাদারীপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গাঁজাসহ ১জন নারীকে আটক করেছে।

মাদারীপুর র‌্যাব জানিয়েছে, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ২৭ মে ২০২০ইং তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর থানাধীন ঘটকচর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে একজন নারী মাদক ব্যবসায়ী রেনু বেগম(৪৮), স্বামীঃ মৃত জুলফিকার আলী তালুকদার, সাং-ঘটকচর, থানাঃ সদর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১৪০(একশত চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।