চলমান বন্যপ্রাণী শিকার, হত্যা ও পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বন অধিদফতর। বন্যপ্রাণী সংরক্ষণে তাদের তৎপরতা এখন প্রশ্নবিদ্ধ। তবে শিগগিরই এ অবস্থার উন্নতি না হলে বন অধিদফতরের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে সবুজ আন্দোলন বাংলাদেশ।
রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক কিন্তু প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে বন্য হাতি। হরহামেশায় হাতি, ডলফিন, বানর, পাখি, ব্যাঙ, সাপসহ বিভিন্ন বন্য প্রজাতিকে শিকার, হত্যা ও পাচার করছে কতিপয় দুর্বৃত্ত্বরা। প্রতিনিয়ত অবাধে এ সকল প্রাণীকে হত্যা করা হলেও বন কর্মকর্তা কিংবা পরিবেশ মন্ত্রানালয়ের তেমন কোন উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়ছে না।
তিনি বলেন, গত তিনদিনে পর পর তিনটি হাতির মরদেহ উদ্ধার হয়েছে দেশের বনাঞ্চলে। এর আগে উদ্ধার হয়েছে প্রায় ডজনখানেক ডলফিনের মরদেহ। যা আমাদের জন্য অসনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এ বিষয় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যায়নি বন বিভাগে। অথচ তাদের উচিত ছিল জাতির কাছে এসব ঘটনার কারণ স্পস্ট করা এবং তড়িৎ ব্যবস্থা নেয়া।
তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত ৯ মাসে শুধু চট্টগ্রাম বিভাগের বনাঞ্চলে ১২টি হাতির মৃত্যু হয়েছে। তার বিপরীতে মৃত প্রাণীকে পুতে ফেলা, খুব বেশি চাপে পড়লে দায়সারা ময়নাতদন্ত বা একটি মামলা করা ছাড়া কোনো পদক্ষেপ লক্ষায়িত হয়নি। যা আমাদের ভাবাচ্ছে।
বন্যপ্রাণী সংরক্ষণে চলমান প্রকল্পগুলোর টাকা কোথায় ব্যয় হচ্ছে জানতে চেয়ে তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে কোটি কোটি টাকা ব্যয় হলেও প্রতিনিয়ত হুমকির মুখে বন ও প্রাণী। এখন অবশ্যই আমাদের মনে প্রশ্ন জ্বাগে এসব টাকা কি সত্যি বন্যপ্রাণী সংরক্ষণে ব্যয় হচ্ছে না কারো পকেটে যাচ্ছে। নিজেদের দায়বদ্ধতা থেকে বন মন্ত্রণালয়কে এসব বিষয়য় জাতির সামনে খোলসা করতে হবে বলেও দাবি করেন তিনি।
বাপ্পি সরদার আরো বলেন, বন্যপ্রাণী হত্যার জন্য মৃত্যুদণ্ড বাস্তবায়ন আইন এখন সময়ের দাবি। প্রচলিত আইনে নতুন ধারার সংযোজন এবং জরিমানার পরিমান বাড়ানো দরকার। মামলা হয় আর কোনো ব্যবস্থা হয় না কেন তা ক্ষতিয়ে দেখতে হবে। বন কর্মকর্তাদের গাফিলতি আছে কিনা দ্রুত তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
বন মন্ত্রণালয় শিগগিরই কার্যকর ব্যবস্থা না নিলে এবং জনগণের সামনে তা স্পস্ট না করলে জনস্বার্থে বন বিভাগের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুমকি দেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বিকল্প।