মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাইতে হামিদা বেগম(৫০) নামের এক নারীর লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গত কাল সোমবার সন্ধ্যায় তার নিজ বাড়ির পাশে পাটক্ষেত হতে মরাদেহটি উদ্ধার করা হয়। উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। তবে পরিবারের দাবি হত্যা করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার,এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ রিজু মাতুব্বরের স্ত্রী হামিদা বেগম। গত কাল সোমবার দুপুরের একটু আগে গরু খুজতে যায়। পরে দুপুর গরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। তার ছেলে সাইদুল মাতুব্বর খোজাখুজির এক পর্যায় বাড়ির পাশে পাটক্ষেতে পায়ের চিন্হ ও পাটভাঙ্গা দেখতে পায়। পরে পায়ের চিন্হ ধরে খোজতে শুরু করলে পাটক্ষেতের মধ্যে তার মায়ের লাশ দেখতে পায়। পরে তার আৎতো চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে এবং ডাসার থানা পুলিশকে খবর দিলে ডাসার থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব এবং মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম ঘটনা স্থান পরিদর্শন করেন। এবং লাশটির ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
নিহতের স্বামী মোঃ রিজু মেম্বার বলেন, আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে। ২০০১ সালে আমার ভাগ্নিকেও একই পাটক্ষেতে গলা কেটে হত্যা করে ছিল।আমি মামলা করব যাহাতে এ হত্যার বিচার পাই।
এ ব্যাপারে মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম বলেন, আমরা ঘটনা স্থান পরিদর্শন করছি, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।