ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে বরিশাল জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. এমদাদুল্লাহ খান মৃত্যুবরণ ক‌রে‌ছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে তার মৃত্যু হয় ব‌লে জানিয়েছেন জেনা‌রেল হাসপাতা‌লের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দে‌লোয়ার হো‌সেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে এমদাদুল্লাহ খানকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বেশ কয়েক দিন ধরে জ্বর, কা‌শি ও শ্বাসক‌ষ্টে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫৮ বছর।

তিনি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।