ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ি মৎস্য আড়তের ৭০ শতাংশ জমি জোর পূর্বক দখল! রায় মানছেনা আদালতের ও

যাত্রাবাড়ির মৎস্য আড়তের জমি অবৈধ দখল করে আত্বসাৎ করছে এক শ্রেণীর সিন্ডকেট। একদিকে জমি হারানোর আহাজারী অন্যদিকে শেষ বয়সে প্রত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার আত্বনাৎ, হাইকোর্টের নিষেধাঙ্গাও মানছেনা দখলকারীরা।

অভিযোগ উঠে যাত্রবাড়ি মৎস্য আড়তের ৭০ শতাংশ জমি জোর পূর্বক দখল করে রেখেছে মৎস অধিদপ্তর, বিআরটিএ সহ বাচ্চু গাজী ও রমজানের গ্যংরা।

জানা যায় যাত্রাবাড়ি মৌজার সিএস খতিয়ান নং ৩১ এর সিএস দাগ নং ৫৬৫ ও ৫৭৫, এসএ খনিয়ান নং ৩১/২, এস দাগ নং ৫৬৫ ও ৫৭৫ আর এস খতিয়ান নং ৭৬২ এর এস দাগ নং ২৯৬৮ ভূমির ৭০ শতাংশ জমিটির ১৯৬৪ সাল থেকে ২০১০ ইং পর্যন্ত মালিকানায় ছিলেন দক্ষিন যাত্রাবাড়ির রেয়াজুল হক ও পুত্র আওয়ামীলীগ নেতা আল আমীন। তাদেরকে ভোগ দখল থেকে উচ্ছেদ করে দেয় গুলিস্থান এর চাঁদাবাজ রমজান আলী ও যাত্রাবাড়ির বাচ্চু গাজী। এবিষয়ে উচ্চ আদালত পর্যায়ে মামলা গরলেও রায় মানছেননা অভিযুক্ত রমজান ও বাচ্চু গাজীর গ্যংরা।

এ বিষয়ে ভুক্তভোগী আল-আমীন বলেন আমাদের প্রত্রিক সম্পত্তি দখল করে রখেছে রমজান আলী ও বাচ্চু গাজী সহ তার গ্যংরা। আমাদের উপর মামলা হামলা সহ নানান পর্যায়ে হয়রানী করে আসছে । আদালতের রায় ও মানছেনা তারা । আমরা দির্ঘ ১০০ বছর যাবত জমির খাজনা দিয়ে ভোগদখলে আছি। কোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছে।
অভিযুক্ত বাচ্চু গাজী বলেন, আমি ১৫ শতাংশ জমি ম্যস্য অধিদপ্তর থেকে টেন্ডারে এনেছি, আমি কারো জমি দখল করি নাই ।

অন্যদিকে সরেজমিনে দখলকৃত জমিতে স্থাপনা বিআরটিএর অফিস। বিআরটিএর কর্মকর্তা এবিষয়ে কিছুই বলতে নারাজ।

আল আমীনের বৈধতা থেকেও ভোগ দখলে যেতে পাচ্ছেনা একদল সাত্বান্নেসী মহলের কারণে এমনটাই দেখা মিলে বাস্তব রুপে। জমি ফিরে পাওয়ার আস্থা সহ সুষ্ট তদন্তের দাবী জানান ভুক্ত ভোগী আল-আমীন সহ তার পরিবার।