মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নির্মাণাধীন ঘরের দেয়ালে মর্টার দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুপঙ্কর মাঝি (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বড়াতে জানায়,
শুক্রবার দুপুর তিনটার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই কলেজ ছাত্র একই গ্রামের বকুল মাঝির ( সখা মাঝী) ছেলে। সে বরিশাল সরকারি বি.এম কলেজের বিএ (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিল ।