ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুড়ি উড়াতে গিয়ে কিশোরের মৃত্যু !

মাদারীপুরের কালিকাপুর ইউনিয়ন এর হোসনাবাদ এলাকায় কিশোর রাফি(১৬) ছাদে ঘুরি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার বজলুর রহমানের ছেলে।

মৃতের পারিবারিক সুত্রে যানা যায়,গত ২২ জুন সোমবার বিকেলে মাদারীপুর পুরান বাজার ভাড়াটে বাসার তিন তলা ছাদে ঘুড়ি উড়ানোর সময় ছাদের উপর দিয়ে যাওয়া কারেন্টের তারের সাথে তার ঘুরি আটকে যায়।পরে রাফি ছাঁদে থাকা একটি লোহার রড দিয়ে কারেন্টের তারে আটকে যাওয়া ঘুড়ি ছাড়াতে গেলে কারেন্টের মেইন লাইনে রড টি লেগে যায় একপর্যায়ে সে বিদ্যুৎ তারিত হয়ে তিন তলা ছাদ থেকে নিচে থাকা একটি টিনের দোকানের চালের উপর পড়ে যায়।পরে তাকে তাৎক্ষণিক মাদারীপুর সদর হাসপাতালে এনে ভর্তি করা হলে গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্হায় মাদারীপুর সদর হাসপাতালে মৃত্যুবরন করেন।

কর্তব্যরত ডাক্তার জানায় দুর্ঘটনায় রাফির হাত ও পা ভেঙে গেলে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার মৃত্যু হয়েছে।