ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশিক মোল্লাকে মাদারীপুর চরমুগুরিয়া মাছ বাজার এলাকায় গাঁজাসহ আটক করেছে র‌্যাব

র‌্যাব মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে আশিক মোল্লাকে মাদারীপুর চরমুগুরিয়া মাছ বাজার এলাকায় গাঁজাসহ আটক করেছে ।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল জানান, তার নেতৃত্বে ১৫ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭ টার.সময় মাদারীপুর জেলার সদর থানাধীন চরমুগুরিয়া মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একাধীক মামলার আসামী মোঃ আশিক মোল্লা(২৬) কে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। আশিক খাগদী এলাকার মোঃ মিজানুর রহমান মোল্লার পুত্র।

তার নিকট হতে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০১টি সীমকার্ড উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।