ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

জেলার ছাগলনাইয়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়ার মৃত আবু তাহেরের ছেলে মো. করিম উল্যাহ(২০), মৃত সামছুল হকের ছেলে মো. ইমরান হোসেন (১৯), মৃত জমির আহাম্মদের ছেলে নিজাম উদ্দিন (১৯) এবং খুরশিদ আলমের ছেলে মো. একরাম হোসেন পারভেজ (১৯)।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার রাত ৯টার দিকে উত্তর মন্দিয়া গ্রামের এক নারীকে (৩০) জোরপূর্বক তুলে নিয়ে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাতেই থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শনিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।