ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন খুলনার প্রবীণ সাংবাদিক পান্না

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না (৭৫) শনিবার বিকাল সাড়ে ৫টায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অবিভক্ত বিএফইউজের সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করা ওয়াদুদুর রহমান পান্না বাংলার বাণীর খুলনা প্রতিনিধি ছিলেন।

এছাড়া খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভুমির সম্পাদকও ছিলেন পান্না।ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।