ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে বন্যাকবলিতদের মাঝে সেনাবাহিনীর খাবার পানি সরবরাহ

নাটোরের সিংড়ায় বন্যা কবলিত মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে সেনাবাহিনী।

রবিবার সকালে সিংড়া উপজেলার বিলহালতি কলেজে পানি বিশুদ্ধকরণ যন্ত্র বসিয়ে সেখানে আশ্রয় নেয়া দেড় শতাধিক পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করে ৪ ইঞ্জিনিয়ারর্স ও ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সদস্যরা।

এসময় মেজর কামরুল ইসলাম ও ক্যাপ্টেন সাফায়াতসহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ কর্মসূচি চালানো হয়।