ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এ নিয়ে জেলায় করেনা উপসর্গ নিয়ে অন্তত ৯০ আর করোনায় ৩০ জন মারা গেছেন।

মৃত বাক্কার সরদার (৬০) তালা উপজেলার পাঁচপোতা গ্রামের একব্বর সরদারের ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বাক্কার সরদার গত ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধের বাড়ি লকডাউন করা হয়েছে।