ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মুগদা হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তৎপরতায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।