ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ফার্নিচার দোকানের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তর বাড্ডায় ফার্নিচার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শনিবার রাত ১০টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যোগ দেয়। পরে আরো পাঁচটি ইউনিট কাজে যোগ দেয়।