ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ ফেব্রুয়ারি থেকে ব্যাংকের মৌখিক পরীক্ষা

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, বাংলাদেশ কৃষি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এসব ব্যাংকের মৌখিক পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। ফলাফল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় ৪ হাজার ৯৬৭ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। গত বছরের ১৬ নভেম্বর ওই তিন ব্যাংকের লিখিত পরীক্ষা হয়।