ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল উপায়ে বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা প্রদানে সচেতনতামূলক সভা

বরিশাল প্রতিনিধি : ডিজিটাল উপায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের (বয়স্ক ও প্রতিবন্ধীদের) ভাতা প্রদানে বরিশালে সচেতনতামূলক সভা হয়েছে। শহর সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর কালীবাড়ি রোডস্থ সমাজ সেবা আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় সিটি কর্পোরেশনে অধিকাংশ ওয়ার্ড কাউন্সিলর এবং ও ভাতা ভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার। অনুষ্ঠান সঞ্চলনা করেন শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজে সেবা অফিসার জাবির আহমেদ প্রমূখ। সভায় বয়স্ক এবং প্রতিবন্ধীদের ভাতা প্রদানে দূর্ণীতি রোধে বর্তমান সরকারের ডিজিটাল উপায় গ্রহনের কথা জানানো হয়। সেক্ষেত্রে ভাতা ভোগীরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের ভাতা গ্রহন করতে পারবেন। এসময় বিসিসি‘র ৩০টি ওয়ার্ডের অধিকাংশ কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, সচিববৃন্দ ও ভাতা ভোগীরা উপস্থিত ছিলেন।