ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 ফরিদপুরের  ভাঙ্গা থানা হতে বিপুল পরিমান গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ এর নেতৃত্বে শুক্রবার ২৯ অক্টোবর  ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ব্রাহ্মনপাড়া গ্রামস্থ সায়াত মাদবরকে গাঁজাসহ হাতে নাতে আটক করে।
এসময় আটককৃত আসামীর নিকট হতে ০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে,  আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাঙ্গা থানাসহ বিভিন্ন এলাকায় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।  আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।