ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী ভাংগন প্রতিরোধ প্রকল্পের কাজ সঠিক সময় না হওয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রির ক্ষোভ প্রকাশ

বরিশাল ব্যুরো : বরিশালের কীর্তনখোলা নদীর ভাংগন প্রতিরোধ প্রকল্পের আওতাধীন কাজ যথা সময়ে শুরু না হওয়ায় সংশ্লিষ্ট দায়িত্বে কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। শনিবার (১৬ ফেব্রæয়ারি) সকাল ১১টায় নগরীর বেলতলার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সংলগ্ন কীর্তনখোলা নদীতে জিও ব্যাগ ফেলে কীর্তনখোলা নদীর ভাঙ্গন প্রতিরোধ কাজের উদ্ধোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

এসময় প্রকল্পের কাজ গতকাল শুক্রবার (১৫ ফেব্রæয়ারী) শুরু হওয়ার কথা থাকা সত্বেও, তা শুরু করতে না পারায় সংশ্লিষ্টদের কাজের বিষয়ে সতর্ক করে দেন মন্ত্রী। আর কাজের গুনগত মান অক্ষুন্ন রেখে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার জন্য নির্দেশ দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, কীর্তনখোলা নদীর ভাংগনের কবল থেকে বেলতলা থেকে চরবাড়িয়া এলাকা রক্ষা প্রকল্পের পরিচালক ও পনি উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী রমজান আলী প্রমানিক এবং খুলনা শিপইয়ার্ডের জিএম (প্লানিং) নৌ বাহিনীর ক্যাপ্টেন আল ফারুকসহ সংশ্লিস্টজনরা।

প্রকল্পের আওতায় নগরীর বেলতলা থেকে চরবাড়িয়া পর্যন্ত ৪.৫১ কিলোমিটার এলাকায় ৪ লাখ ৭৫ হাজার জিও ব্যাগ ও ১২ লাখ ২০ হাজার সিসি বøক ডাম্পিংয়ের মাধ্যমে কীর্তনখোলা নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষন এবং নদীর অপরপাশে চরবাড়িয়া পয়েন্টে ৫.৬০ কিলোমিটার চর ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা রক্ষা করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ শত ৯ কোটি টাকা। নির্ধারিত ২০২০ সালের ৩০ এপ্রিলের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে। এই প্রকল্পের কাজ শষে হলে কীর্তনখোলা নদীর ভাংগনের কবল থেকে স্থানীয় মানুষের সম্পদ রক্ষার পাশাপাশি নদীর নাব্যতা সংকট দূর হবে।