ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গঁবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গঁবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৫ তম মৃত্যুবার্ষিকী। উদ্যাপন উপলক্ষে বঙ্গঁবীর ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে ঢাকার শাহবাগস্থা জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল হলে বিকাল ৩.৩০ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারর্স ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশের প্রথম সেনা প্রধান জেনারেল কে. এম. সফিউল্লাহ, বীরউত্তম। সভাপতিত্ব করেন সৈয়দা মাসুদা খাজা। তত্বাবধানে ছিলেন উদ্যাপন পরিষদের প্রেসিডেন্ট সৈয়দ আব্দুল মুক্তাদির। পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের মহাসচিব এম এ রকিব খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগে. (অবঃ) ডা. এম এ মালিক, বয়েস অব অ্যামেরিকার সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইনাম আহমদ চৌধুরী, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহাম্মদ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী, সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার, মওলানা শেখ ওবায়দুল্লাহ বীন সাঈদ জালালাবাদী, সেকিল চৌধুরী, এড. শেখ আখতারুল ইসলাম, মুক্তিযোদ্ধা খালেক উর রহমান, ক্যাপ্টেন মিজানুর রহমান, হাজী আবু তৌহিদ, বেগম নাজমা সালাম প্রমুখ।

বক্তারা বঙ্গঁবীর ওসমানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গঁবীর এর জীবনী নিয়ে আলোচনা করেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৫ই আগস্ট ও ২১ শে আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং ২১ আগস্টে আহত মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচলানা করেন। রাষ্ট্রীয়ভাবে বঙ্গঁবীর এর জন্ম-মৃত্যু পালন, ঢাকা-সিলেট মহাসড়কের নাম এবং একটি বিশ্ববিদ্যালয় বঙ্গঁবীর ওসমানীর নামে করার জন্য দাবি জানানো হয়।