ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে পথশিশুদের শিক্ষায় এগিয়ে এসেছে নিয়ত ফাউন্ডেশন

যশোর অফিস : যশোরে পথশিশুদের শিক্ষা প্রশস্ত করতে এগিয়ে এসেছে নিয়ত ফাউন্ডেশন। নিয়ত ফাউন্ডেশনের নিয়তের পণ্য বিক্রির লাভ্যাংশর টাকা পথ শিশুদের শিক্ষায় ব্যায় করা হবে। এ উপলক্ষে আজ শনিবার দুপরে ফাউন্ডেশন শহরের হকার্স মার্কেটে তাদের একটি শো-রুম উদ্বোধন করেন। শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম, জাতীয় দলের ক্রিকেটর তুষার ইমরান, অ্যাডভোকেট মাসুম বিল্লাহ সোহেল, ব্যবসায়ী রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য এখানে ৪৪৯ টাকায় মেয়েদের জন্য থ্রি-পিচ, ছেলেদের জন্য ১৯৯টাকায় টি শাট পাওয়া যাচ্ছে।