বরিশাল ব্যুরো : টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জন প্রশাসনের দক্ষতা বৃদ্বিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক বরিশাল বিভাগীয় পর্যায়ের সকলস্তরের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ফেব্রæয়ারি) সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধাান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজিবিষয়ক) মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল হালিম। এছাড়াও কর্মশালায় বরিশাল বিভাগের ৬ জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ ও শিক্ষা বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক, ১২ জন অতিরিক্ত জেলা প্রশাসক, ২৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১২ জন স্বাস্থ্য কর্মকর্তা, ১০ জন কৃর্ষি কর্মকর্তা, ১০ জন মৎস্য কর্মকর্তা সহ সরকারি একশত দশ কর্মকর্তা অংশ গ্রহন করেন।