জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তাউশারা এলাকায় র্যাবের সাথে গোলাগুলিতে তোফাজ্জল হোসেন ওয়াজেদ নামে এক মাদক কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। নিহত মাদক কারবারী ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের মৃত ওয়াদুদ সরকারের ছেলে।
র্যাব জানায়, ক্ষেতলাল উপজেলার তাউশাড়া এলাকায় কিছু সংখ্যক মাদক কারবারী মাদক বেচাকেনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় আতœরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়লে মাদক কারবারীরা পালিয়ে যায়। পরে তল্লাসী চালিয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তোফাজ্জল হোসেন ওয়াজেদকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত তোফজ্জল হোসেন ওয়াজেদের বিরুদ্ধে জয়পুরহাট, ক্ষেতলাল, নওগাঁ সহ বিভিন্ন থানায় কমপক্ষে ১৩টি মাদক মামলা রয়েছে এবং এঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছে বলেও র্যাব জানায়।